সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন এরই মধ্যে জারি হয়েছে। অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব আমাদের।”
এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখা ও বিচারকাজের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের রাজনৈতিক সভা, মিছিল, সংগঠন পরিচালনা, দলীয় কর্মকাণ্ডসহ সব ধরনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।
🔎 বিস্তারিত আরও জানার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে প্রশাসন।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753