ঐতিহ্যবাহী বীর চট্টলার প্রাচীনতম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান এবং অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন জাগৃতির আজীবন সদস্য হিসেবে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি মো : জমির উদ্দিন কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। অদ্য ১০ জুন ২০২৫ রোজ মঙ্গলবার রাত ০৮ ঘটিকায় জাগৃতি কার্যালয়ে জনাব জমির উদ্দিন এর নিকট আজীবন সম্মাননা স্মারক তুলে দেন জাগৃতির সম্মানিত সভাপতি মো: ওসমান, সাবেক সভাপতি ও আজীবন সদস্য জনাব সোহরাওয়ার্দী চৌধুরী, আজীবন সদস্য জনাব সাইফুল ইসলাম তালুকদার, জাগৃতির হিসাব নিরীক্ষক জনাব ওসমান গণি। সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজ এর সম্মানিত প্রভাষক শামীম জাহাঙ্গীর চৌধুরী, কামাল পাড়া যুব সংঘ এর সভাপতি ওসমান গণি, জাগৃতির কার্যকরী সংসদের সাবেক ও বর্তমান সদস্য বৃন্দ ও সিনিয়র সদস্যবৃন্দ।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753