টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক!
এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে ইয়াবার চালান পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (১ জুলাই) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর শাহপরীরদ্বীপ বিওপির আওতাধীন নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচার কারীকে আটক করা হয়। টেকনাফ ব্যাটেলিয়ন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল হানিফুর রহমান জানান- গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে শাহপরীরদ্বীপ এলাকায় নৌটহল জোরদার করা হয়।পরে নাফ নদীর মিয়ানমার প্রান্তে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি নজরে আসে। একপর্যায়ে একজন ব্যক্তিকে দুটি বস্তা নিয়ে নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, সে সন্দেহজনক ওই নৌকা থেকে নেমে ইয়াবার চালান নিয়ে সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। পরে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। আটক জাগীর হোসেন (২৮) টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা। ২ বিজিবি অধিনায়ক আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, রাডারভিত্তিক নজরদারি, নিয়মিত স্থল ও নৌটহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753