জান্তা-আরাকান আর্মি তীব্র সংঘাত, বিকট শব্দে কাপছে টেকনাফ সীমান্ত
এইচ এম ফরিদুল আলম শাহীন , কক্সবাজার ,
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মাঝে আবারো দীর্ঘ বিরতির পর আবার সশস্ত্র সংঘাত শুরু হয়েছে।বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত।
আকাশে উড়ছে যুদ্ধ বিমান ও একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কাপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল। আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বিমান হামলার শব্দের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এই পর্যন্ত সীমান্ত শতভাগ সুরক্ষিত রয়েছে।
টেকনাফের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা রোহিঙ্গা প্রতিরোধ কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, সীমান্তের ওইপাড় থেকে সকাল থেকে বিচ্ছিন্ন কিছু শব্দ ভেসে এসেছে। রাত ১ জুলাই রাত ১০ থেকে থেমে থেমে গোলাবর্ষণের শব্দ ভেসে আসছিল। ১২ টার পর থেকে ভোররাত পর্যন্ত আগুনের শিকা ও বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের মাঝে উদ্বেগ বেড়েছে।
মায়ানমার ভিক্তিক গণমাধ্যম দ্যা ইরাবতী সূত্রে জানাগেছে গত এক সপ্তাহ ধরে জান্তা সরকার আরকান আর্মির লক্ষ্যবস্তু টার্গেট করে ড্রোন ও বিমান হামলা চালাচ্ছে। এমনকি জনাকীর্ণ এলাকা লক্ষ্য করে ও তারা হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আরকান আর্মি জান্তা বিরোধী শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। কৌশলগত কারণে আরকান আর্মি সুবিধাজনক অবস্থায় রয়েছে বলে জানাগেছে। তবে সেদেশের একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবী সপ্তাহ ধরে চলমান যুদ্ধে সামরিক বেসামরিক মিলে শতাধিক লোক হতাহত হয়েছে। এমনকি বিভিন্ন স্থাপনা ও বসতি জালিয়ে দিয়েছে জান্তা বাহিনী।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753