পাহাড় কর্তনের দায়ে জরিমানা
বান্দরবান পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ড, হাফেজঘোনা এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহকারী কমিশনার (ভুমি), সদর, বান্দরবান পার্বত্য জেলা ও প্রসিকিউশন প্রদান করেন জনাব মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। উক্ত মোবাইল কোর্টে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে মো: জসিম উদ্দীনকে ২৫,০০০/- (পচিঁশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সবাইকে অবগত করেছেন। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেনএবং এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়ে দিয়েছেন।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753