কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের কার্যক্রম স্বচ্ছ সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে কুষ্টিয়া জেলার মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২২, ২৩ ও ২৪ নভেম্বর ২০২৬ তারিখ পুলিশ লাইন্স কুষ্টিয়ায় অনুষ্ঠিত হবে।
এই নিয়োগ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দূর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং সৎ, চৌকস ও মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল এগারোটায় পুলিশ লাইন্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ-সময় পুলিশ সুপার মহোদয় নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত বিভিন্ন নির্দেশনা সম্পর্কে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ সুপার নিয়োগ ডিউটির মাঠ সরেজমিনে পরিদর্শন করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার সহ নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সবৃন্দ।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753