সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও শ্রমজীবী মানুষের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিধান থাকলেও জামালগঞ্জের বিভিন্ন ঘাটে তা মানা হচ্ছে না। এ নিয়ে গত দুই মাস আগে ইজারাদারের সাথে ব্যবসায়ী ও শ্রমিক দ্বন্ধের সৃষ্টি হলে সরজমিনে পরিদর্শনে এসে উপজেলা প্রশাসনকে নিয়ে আলোচনা সভা করেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন।
এ সময় তিনি দ্বন্ধ নিরসনে নির্ধারিত হারে টোল আদায় ও ৭২ ঘন্টার মধ্যে চার্ট টানানোর নির্দেশ দেন। এতে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরলেও পুনঃরায় অতিরিক্ত টোল আদায় শুরু হওয়ায় দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। তাই দ্রুততম সময়ের মধ্যে অতিরিক্ত চাঁদা আদায় ও শ্রমিক হয়রানি বন্ধে প্রশাসনের হস্তদক্ষেপ কামনা করেন তারা।
স্থানীয় ব্যবসায়ী নবী নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালপুর স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য লোকামান হোসেন ও শ্রমিক সরদার বসির উদ্দিন প্রমুখ।
Editor: Abdullah Al-Mamun, Office Address: Suit No. 501, 5th Floor, Motaleb Mansion, 2 RK Mission Road, Dhaka-1203, Bangladesh, Email: news.bbcnewsbd@gmail.com, Phone: 01796-777753