Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BBC NEWS BD BBC NEWS BD

News Agency and Online News Portal

BBC NEWS BD BBC NEWS BD

News Agency and Online News Portal

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধনিজস্ব প্রতিবেদক

‘আ.লীগের দোসর’ আমলা-কর্মকর্তাদের নাম প্রকাশ

By BBC NEWS BD
May 20, 2025 1 Min Read
0

‘জুলাই ঐক্য’ নামক একটি সংগঠন সচিবালয়ে কর্মরত আওয়ামী লীগের ঘনিষ্ঠ আমলাদের একটি তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি ‘সচিবালয়ে ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদের দোসরদের তালিকা’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে মোট ৯৪ জন কর্মকর্তার নাম প্রকাশ করা হয়, যার মধ্যে সচিবালয়ে কর্মরত ৪৪ জন আমলা এবং প্রশাসনের আরও প্রায় ৫০ জন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

লিখিত বক্তব্য পাঠ করেন ‘জুলাই ঐক্য’র সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন,

“জুলাই-আগস্টে নয়, গত সাড়ে ১৫ বছরে সচিবালয়ের আমলারা যেভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে, তারা এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ন্ত্রণ করে চলেছে।”

তিনি আরও দাবি করেন, এই আমলারা রাষ্ট্রীয় প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে। তাদের কারণে দেশের প্রশাসন আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

সংগঠনটি চলতি মাসের মধ্যেই আটজন সচিবালয়কেন্দ্রিক ‘আওয়ামী ঘনিষ্ঠ’ আমলাকে চাকরিচ্যুত করার দাবি জানায় এবং ভবিষ্যতে এই তালিকা আরও সম্প্রসারণ করারও ইঙ্গিত দেয়।

সংবাদ সম্মেলনে বিভিন্ন পেশার নাগরিক, ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

  • WhatsApp
  • Post
  • More
  • Telegram
  • Email
  • Print

Related

Author

BBC NEWS BD

Follow Me
Other Articles
Previous

অভিনেত্রী নুসরাত ফারিয়ার চাঞ্চল্যকর তথ্য!

Next

টেনিস ইতিহাসে নারীদের গৌরবময় অবদান: অনুপ্রেরণার এক দীপ্তময় অধ্যায়

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

Editor : Abdullha Al-Mamun
Suit No.501. 5th floor. Motaleb Mansion. 2 RK
Misson Road. Dhaka-1203
E-mail: news.bbcnewsbd@gmail.com
Mobile: 01796-777753
© 2026 bbcnewsbd.com