
উখিয়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযান অব্যাহত: আরো ৩০ একর বনভূমি দখল মুক্ত
রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে উখিয়ার রাজাপালং মধুরছড়ায় একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন।বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান দায়িত্ব গ্রহনের ২৭ দিনের মাথায় একাধিক উল্লেখযোগ্য অভিযান চালিয়ে শতাধিক একর বনভূমি দখল মুক্ত করেছেন। ইতিপূর্বে দখল মুক্ত বনভূমিতে গাছের চারা রোপন করেছেন।

আজ ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে একাধিক বিটের অর্ধশতাধিক বনকর্মী অংশ গ্রহন করেন। এতে বিএনপির নেতা কর্মীরা এতে সহযোগিতা করেছেন।

রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিভিন্ন বিটের বিট কর্মকর্তা,স্টাফ,ই আর টি দলের সদস্য সহ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয় ॥ কথিত হেডম্যন ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুকের অবৈধভাবে গড়ে উঠা বনভূমি জবর দখল উচ্ছেদ করতে গিয়ে নানা ভাবে বাঁধার সম্মুখীন হলে স্থানীয় ক্ষমতাসীন বিএনপি নেতা কর্মীরা বনবিভাগের পাশে থাকায় উচ্ছেদ কার্যক্রম সহজভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, জবরদখলের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন
প্রক্রিয়াধীন রয়েছে।
