1. news@bbcnewsbd.com : BBC NEWS BD : BBC NEWS BD
  2. info@www.bbcnewsbd.com : BBC NEWS BD :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ:

সমগ্র বাংলাদেশের এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে মহামিলন ও কুলফি উৎসব

সাজেদুল ইসলাম ডালিম
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে



কুষ্টিয়ায় সমগ্র বাংলাদেশের এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে মহামিলন ও কুলফি উৎসব অনুষ্ঠিত

সমগ্র বাংলাদেশের এসএসসি ১৯৯৫ ব্যাচের বন্ধুদের নিয়ে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার (কুমারখালী উপজেলা) শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে মহা মিলন মেলা ও কুলফি উৎসব (শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর উপস্থিত সবাই একসাথে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর মানবকূল থেকে হারিয়ে যাওয়া ৯৫ বন্ধুদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন কুলফি উৎসব-২০২৬ এর আহবায়ক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রইচ উদ্দিন। কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য ও মনিষীদের কর্ম-পরিচিতি নিয়ে ৯৫ বন্ধুদের মধ্যে একে একে বক্তব্য রাখেন। কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করেন গবেষক ড. মোঃ আসলাম উদ্দিন, মহাত্মা লালন শাঁই-এঁর সম্পর্কে বক্তব্য রাখেন কবি, লেখক ও কলামিস্ট নূর মোহাম্মদ রবিউল, কাঙাল হরিনাথ মজুমদার সম্পর্কে তুলে ধরেন গবেষক কামরুজ্জামান বুলবুল, এসএসসি বন্ধুদের স্মৃতিচারণ বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সরকারি কর্মকর্তা সাইফুল ইসলাম বাদশা এবং আয়োজন কমিটির সদস্য সচিব বিশিষ্ট সমাজসেবক ও গবেষক সিরাজুল ইসলাম।

আয়োজন কমিটির নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট আশরাফ আলী জাদু, ইন্জিনিয়ার আলমগীর কবির মামুন, শিল্পপতি মুন্না হোসেন, শহিদুল আলম, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান বুলবুল, রায়হান আলী, এবিএম হাসনাত রুবায়েত, সোহেল রানা মানিক, বেনজির আহমেদ, আব্দুল হামিদ, সুফি সাজেদুল ইসলাম ডালিম, ইকবাল হোসেন, আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গবেষক ড. মাসুদুর রহমান ও রায়হান আলী।

এসএসসি ৯৫ ব্যাচ কুষ্টিয়া জোন (বৃহত্তর কুষ্টিয়া) এর সার্বিক পরিচালনায় তিন হাজার সাতশো (রেজি: এসএসসি ৯৫ ব্যাচ) বন্ধু এক কাতারে মিশে অনুষ্ঠিত এই মহা মিলনমেলা অনুষ্ঠানের ২য় পর্বে ছিল ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান। ৯৫ বন্ধুদের ছেলেমেয়ে এসএসসি জিপিএ ফাইভ পেয়েছে তাদের নগদ ৪ হাজার টাকা ও সাটিফিকেট প্রদান করা হয়। উৎসবে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেন আমেরিকান প্রবাসী ৯৫ বন্ধু আসাদুজ্জামান।

অনুষ্ঠানের ৩য় পর্বে ছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একক সংগীত, নৃত্য ও দলীয় সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া সহ অন্যান্য জেলার ৯৫ ব্যাচের বন্ধুগণ। সর্বশেষে সকল জেলার বন্ধুরা একত্রে ফটোসেশান করেন ও অনুষ্ঠানের আয়োজক কমিটি সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews