1. news@bbcnewsbd.com : BBC NEWS BD : BBC NEWS BD
  2. info@www.bbcnewsbd.com : BBC NEWS BD :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ:

দূর্গাপুর সীমান্তে বিজিবি’র অভিযানঃ ১১০ বোতল ভারতীয় মদ আটক

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে




নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী মনতলা নামক এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূর্গাপুর উপজেলার বিজয়পুর বিজিপির ৬ সদস্যের একটি টহল টিম শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কুল্লাগড়া ইউনিয়নের মনতলা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১১০ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভটকা।আটককৃত এ সব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হবে।এ ব্যাপারে সীমান্ত এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানান, সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায় বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews