
পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বংশাল থানার নতুন ওসি
দুষ্টের দমন শিষ্টের পালনে বহুল প্রসংশিত পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল (ডিএমপি)র বংশাল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গত ২৫ আগস্ট যোগদান করেছেন। এর পূর্বে তিনি পুলিশ পরিদর্শক পদে তিনি ডিএমপি রমনা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত)পদে কর্মরত ছিলেন।নবাগত ওসি মো: আশিক ইকবাল বিদায়ী ওসি একে এম মাহফুজ এর স্থলাভিসিক্ত হলেন।
গত কাল এক স্বাক্ষাৎকারে এ প্রতিবেদক ডেইলী বিবিসি নিউজ বিডি ডটকম এর নির্বাহী সম্পাদক, বাংলাদেশের মুখপত্র ডট কম এর সহযোগী সম্পাদক এবং দৈনিক ভোরের আওয়াজ এর সহকারী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) এর সাথে এক সৌজন্য স্বাক্ষাতে বংশাল থানা এলাকার মাদক, চুরি, ছিনতাই ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক শন্তি শৃঙ্খলা রক্ষায় থানা এলাকার বাসিন্দা নাগরিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, চাকুরীজীবী ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট অন্নান্য ব্যক্তিবর্গের সহযোগীতা কামনা করেছেন।