ছবি ভিডিও ভিডিও
অপরাধ, অর্থনীতি, আইন-আদালত, আজ দেশজুড়ে, আন্তর্জাতিক, জীবনযাপন, তথ্যপ্রযুক্তি, রাজনীতি, শিল্প-সাহিত্য, সর্বশেষ, সিলেট, সোশ্যাল মিডিয়া

দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে ২ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষনা

প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | ৫:৪১ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 
প্রতিবেদক: মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ সুনামগঞ্জ




যুক্তরাজ্যস্থ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে ২ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষনা

যুক্তরাজ্যে অবস্থানরত সুনামগঞ্জ জেলার দিরাই শাল্লা উপজেলার প্রবাসীদের অন্যতম প্রতিনিধিত্বকারী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন। সম্প্রতি এই সংগঠনটির সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ,প্রকাশ্য সভায় ঔদ্ধত্যপূর্ন আচরণ ও সামাজিক সুনাম পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সেলিম সরদার ও আসাদুজ্জামান আকতার এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ২ জুন ২০২৬ ইং তারিখে সংগঠনের সাধারণ সভা চলাকালীন কার্যকরী পরিষদের একজন নির্বাচিত সদস্যের ওপর শারীরিক আঘাত ও ভয়ংকর আচরণ এবং সাধারণ প্রবাসীদেরকে ভয় সৃষ্টির পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত ঘটনার গুরুত্ব ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থ বিবেচনায় নিয়ে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরী পরিষদের সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সেলিম সরদার ও আসাদুজ্জামান আক্তার কে আজীবনের জন্য সংগঠনের সকল সাংগঠনিক কার্যক্রম ও সংগঠনের আয়োজনে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্ত সংগঠনের শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সম্মান ও প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে গ্রহণ ও কার্যকর করা হয়েছে। উল্লেখ্য যে, দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সাবেক সাধারণ সম্পাদক শাহীন মিয়ার উপর সন্ত্রাসী হামলার মামলা যুক্তরাজ্য মেট্রোপলিটন পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।

সংগঠনটির সভাপতি শহীদুল ইসলাম নজরুল,সাধারণ সম্পাদক মোঃ শাহ কামাল ও কোষাধ্যক্ষ আলী আহমদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। যুক্তরাজ্য থেকে প্রবাসী সাংবাদিক মোহাম্মদ হারুন মিয়া বলেন,সেলিম সরদার ও আসাদুজ্জামান আক্তারের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। অচিরেই ঐ মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে।