Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
BBC NEWS BD BBC NEWS BD

News Agency and Online News Portal

BBC NEWS BD BBC NEWS BD

News Agency and Online News Portal

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অর্থনীতিআইন-আদালতআজ দেশজুড়েরাজনীতি

শওকত আলম শওকত ও হাজী মোঃ আবু আকতার বোয়ালখালী বিএনপির অগ্রসৈনিক!

By BBC NEWS BD
June 19, 2025 2 Min Read
0

শওকত আলম শওকত ও হাজী মোঃ আবু আকতার বোয়ালখালী বিএনপির অগ্রসৈনিক।

চট্টগ্রামের বোয়ালখালী থানার রাজনীতিতে এক অনন্য নাম শওকত আলম শওকত এবং হাজী মোঃ আবু আকতার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁরা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শকে বুকে ধারণ করেই এগিয়ে যাননি বরং গণমানুষের অধিকার ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯৯৬: বিশাল মিছিলে ধানের শীষের পক্ষে জনজোয়ার। ১৯৯৬ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে বোয়ালখালীতে শওকত আলম শওকত এবং হাজী মোঃ আবু আকতার-এর নেতৃত্বে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। হাজারো জনতার অংশগ্রহণে সে মিছিল ছিল একটি ঐতিহাসিক ঘটনা, যা বোয়ালখালীর রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান প্রমাণ করে।
২০১৭: আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ২০১৭ সালে শওকত আলম শওকতের নেতৃত্বে এবং হাজী মোঃ আবু আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আওয়ামী লীগের ৩৫ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এই ঘটনাটি বোয়ালখালীর রাজনৈতিক ইতিহাসে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃ স্থাপনে সহায়ক হয়।
২০১৮: রাষ্ট্রদ্রোহের মিথ্যা মামলা ও আইনি লড়াই। ২০১৮ সালে একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে হাজী মোঃ আবু আকতার-কে ১নম্বর আসামী করে মোট ৬২ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন আগের বছর বিএনপিতে যোগ দেওয়া ৩৫ জন নেতাকর্মীও। এই মামলার জেরে ব্যাপক চাপে পড়ে বিএনপির নেতাকর্মীরা, তবে তাদের পাশে দাঁড়ান তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তাঁর সহযোগিতায় হাইকোর্ট থেকে অভিযুক্তরা জামিন পান।
২০১৯: রাঙ্গুনিয়ায় হামলার প্রতিবাদে শক্তিশালী বিক্ষোভ। ২০১৯ সালে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর ওপর হামলার তীব্র প্রতিবাদে বোয়ালখালীতে শওকত আলম শওকত ও হাজী মোঃ আবু আকতার-এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশ ছিল এক ঐক্যবদ্ধ ও সংগঠিত জনমত গঠনের নিদর্শন, যা বোয়ালখালী বিএনপির চেতনা ও ঐক্যের পরিচয় দেয়।
শওকত আলম শওকত এবং হাজী মোঃ আবু আকতার শুধু বোয়ালখালী বা চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতা নন; তাঁরা হলেন মাঠের কর্মী থেকে উঠে আসা একনিষ্ঠ জননেতা, যাঁরা প্রতিকূল সময়ে দল ও দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন। তাঁদের নেতৃত্বে বিএনপি একাধিক গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করেছে। এই দুই নেতার সংগ্রামী পথচলা ভবিষ্যতের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন এমনটিই প্রত্যাশা করেন বিএনপির তৃণমূল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

  • WhatsApp
  • Post
  • More
  • Telegram
  • Email
  • Print

Related

Tags:

শওকত আলম শওকত ও হাজী মোঃ আবু আকতার বোয়ালখালী বিএনপির অগ্রসৈনিক!
Author

BBC NEWS BD

Follow Me
Other Articles
Previous

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করলেন পাহাড়তলী থানার ওসি বাবুল

Next

প্রকাশ্যে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা,  তিনজন আটক, এলাকায় উত্তেজনা!

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

Editor : Abdullha Al-Mamun
Suit No.501. 5th floor. Motaleb Mansion. 2 RK
Misson Road. Dhaka-1203
E-mail: news.bbcnewsbd@gmail.com
Mobile: 01796-777753
© 2026 bbcnewsbd.com