1. news@bbcnewsbd.com : BBC NEWS BD : BBC NEWS BD
  2. info@www.bbcnewsbd.com : BBC NEWS BD :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ:

সংবাদের জেরে সাংবাদিকের উপর হামলা

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে



ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মুনসুর আলীর উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে। সাংবাদিক মুনসুর আলী জানান, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার তিনি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে যান। এরপর থেকেই তিনি নানা হুমকি ও চাপে পড়েন।ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জেরে স্থানীয় আওয়ামী ঘরানার প্রভাবশালী ব্যক্তি মো. কালাম ও তার পিতা আবুল হোসেন গং সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা মুনসুর আলীর ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মারাত্মক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।এই বর্বর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা একযোগে এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।সাংবাদিক মুনসুর আলী জানিয়েছেন, তিনি ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews