1. news@bbcnewsbd.com : BBC NEWS BD : BBC NEWS BD
  2. info@www.bbcnewsbd.com : BBC NEWS BD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:

চকরিয়ায় বানের পানি বাড়িতে: আড়াই বছরের শিশুর মৃত্যু!

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

চকরিয়ায় বানের পানি বাড়িতে: আড়াই বছরের শিশুর মৃত্যু

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় বানের পানি মাতামুহুরী নদী টপকে ঢুকে পড়ে বাড়ির ভেতর। সেই পানিতে ডুবে মারা গেছে আড়াই বছরের শিশু।

ঘটনাটি ঘটেছে ৯ জুলাই বৃহস্পতিবার চকরিয়ার কাকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজ কাকরা গ্রামে।
নিহত শিশুর পিতা সুলতান আহমদ জানান, তার একমাত্র সন্তান মোহাম্মদ ওয়াকিম বাড়ির ভেতরেই ডুবে মারা গেছে।শিশু হারা পিতা সুলতানের আর্তচিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসে।এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন।
তিনি বলেন-আকষ্মিক বন্যায় কয়েকফুট পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম।
আজ দুপুরে হঠাৎ মাতামুহুরি নদীর পানি বেড়ে শতশত বসতবাড়ি পানিতে তলিয়ে গেলে এ ঘটনা ঘটে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বানের পানিতে চকরিয়া,পেকুয়া ও মাতামুহুরি উপজেলার ১৭ ইউনিয়নের শতাধিক গ্রামের দুই লক্ষাধিক লোক পানি বন্দি হ’য়ে পড়েছে।
এদিকে জেলার উখিয়া টেকনাফ, কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু মহেশখালী ও কুতুবদিয়ার সাড়ে চার লাখ লোক পানি বন্দি হয়ে পড়েছে। পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে রোহিঙ্গাসহ এ পর্যন্ত ২৬ জনের প্রাণহানি ঘটেছে। ###

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews