1. news@bbcnewsbd.com : BBC NEWS BD : BBC NEWS BD
  2. info@www.bbcnewsbd.com : BBC NEWS BD :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:

মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো: আল মমিন হোসাইন সজিব,
  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে



মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান মাস্টারের মুরগির ফার্মে অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে শাহীদ মিয়া (৩৬) ও মো. হিমেল মিয়া (২৪)-কে আটক করে। এ সময় আল আমিন (২৬) নামে অপর একজন কৌশলে পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে শাহীদ মিয়ার হেফাজত থেকে ৫০০ গ্রাম এবং মো. হিমেল মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সর্বমোট ৬০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা, উদ্ধার ও জব্দ করা হয়েছে।

মনোহরদী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, পলাতক আসামি আল আমিনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মনোহরদী থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews